বসিরহাটে ফের বিজেপির গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে
দি নিউজ লায়ন ; উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাটে ফের বিজেপির গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে, কার্যালয়ের তালা ভেঙে নতুন তালা লাগালো বিজেপি নেতারা। বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতি তারক ঘোষের অপসারণের দাবিতে বসিরহাট টাউন হল এলাকায় বিজেপি জেলা পার্টি অফিসে বিক্ষোভ বিক্ষুব্ধ নেতা-কর্মী-সমর্থকদের।
সাংগঠনিক জেলার সভাপতি তারক ঘোষ দলের প্রকৃত নেতাদের সম্মান দিচ্ছেন না, নিজের ইচ্ছামত সাংগঠনিক এর কাজ করছেন। নিজের পছন্দের লোককে পদে বসিয়ে দিচ্ছেন। এমনই অভিযোগ তুলে প্রতিবাদে ফেস্টুন ব্যানার নিয়ে জেলা পার্টি অফিসের সামনে বিক্ষোভ সমাবেশ বিজেপি নেতা কর্মী সমর্থকদের। মিনাখা ব্লকের বিজেপির নেতা রাজু পাইক ও দুলাল রায়ের নেতৃত্বে অবস্থান-বিক্ষোভ নেতা-কর্মী-সমর্থক দের।
বসিরহাট মহাকুমার সন্দেশখালি মিনাখা হাড়োয়া হিঙ্গলগঞ্জ সহ আটটি ব্লকের বিজেপির মন্ডল সভাপতি দের মুখে কালো কাপড় বেঁধে কার্যালয়ের সদর দপ্তরের সামনে বিক্ষোভ শুরু করেছেন।তারা বলেন সভাপতি তারক ঘোষ নিজের পছন্দের মত মন্ডল সভাপতি দের পথ দিয়ে লক্ষ লক্ষ টাকা নষ্ট করছেন এছাড়া প্রধানমন্ত্রী আবাস যোজনা ও ১০০ দিনের কাজের টাকা লুট করেছেন এই দুর্নীতির সভাপতি আমরা চাই না।

Post a Comment